রাত ৩:০০,  ২৯ মে, ২০২৬ খ্রিস্টাব্দ

যশোরের অভয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা দুইটার দিকে উপজেলার সাভারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত শিশুটির নাম জোনায়েদ মোল্যা। সে সাভারপাড়া গ্রামের সাজ্জাদ হোসেন মোল্যার ছেলে।

সাজ্জাদ হোসেন মোল্যা বলেন, বৃহস্পতিবার দুপুর ১২টার পর থেকে তিনি ও তাঁর স্ত্রী কোরবানির মাংস ভাগাভাগি নিয়ে ব্যস্ত হয়ে পড়েন। জোনায়েদ সার্বক্ষণিক তাঁদের পাশেই ছিল। বেলা একটার দিকে হঠাৎ জোনায়েদকে তাঁদের পাশে দেখতে না পেয়ে তাঁরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির এক পর্যায়ে এক প্রতিবেশী বেলা দুইটার দিকে বাড়ির উঠানের পাশে পুকুরে জোনায়েদের লাশ ভাসতে দেখেন। এরপর সেখান থেকে তাঁর ছেলের লাশ উদ্ধার করা হয়।

অভয়নগর থানার পরিদর্শক (তদন্ত) জাহিদুল ইসলাম বলেন, শিশুটি পানিতে ডুবে মারা যাওয়ার খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.
Leave A Reply

Exit mobile version