২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী ১২ নভেম্বর। এ কার্যক্রম চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য প্রয়োজনীয় তথ্য অনলাইনে পাঠানোর প্রক্রিয়া শেষ করতে হবে সংশ্লিষ্ট কলেজগুলোকে।
বৃহস্পতিবার (০৫ নভেম্বর) বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের সব উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানকে ভর্তি-সংক্রান্ত ওয়েবসাইটে প্রবেশ করে নিজ নিজ কলেজের লগইন প্যানেলের মাধ্যমে শিক্ষার্থীদের তথ্য পাঠাতে হবে। এ জন্য প্রতিষ্ঠানের ইআইআইএন নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করতে হবে।
আগামী ২৬ নভেম্বর বিকেল ৫টার মধ্যে নিবন্ধনের জন্য শিক্ষার্থীদের তথ্য অনলাইনে পাঠানোর সব কাজ সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করার সুযোগ থাকবে না। এ ছাড়া এ-সংক্রান্ত কোনো জটিলতার দায় শিক্ষা বোর্ড নেবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
