হংকং ইন্টারন্যাশনাল সিক্সেস ক্রিকেট টুর্নামেন্টে দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে আফগানিস্তান। ফাইনালে শক্তিশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরে আফগানরা।

মং ককের মিশন রোড গ্রাউন্ডে শনিবারের ফাইনালে অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে আফগানিস্তান। ১১৬ রানের লক্ষ্য তারা পূরণ করে ৫ বল হাতে রেখেই।

১৪ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে ফাইনালের নায়ক ইমরান মির।

টসজয়ী অস্ট্রেলিয়ার হয়ে ১৪ বলে ৪৪ রান করেন ওপেনার ম্যাক্স ব্রায়ান্ট। ১০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স রস। নিক হবসন করেন ৮ বলে ২৩।

লক্ষ্য তাড়ায় ইমরান মিরের ব্যাটে জয় নিশ্চিত করে আফগানরা। ফারমানুল্লাহ করেন ৭ বলে অপরাজিত ২৬।

পুরো টুর্নামেন্টজুড়েই আক্রমণাত্মক ক্রিকেট খেলেছে আফগানিস্তান। ব্যাট ও বল হাতে দারুণ ছন্দে থাকা দলটি গ্রুপ পর্ব থেকে শুরু করে নকআউট পর্যন্ত প্রতিপক্ষদের ওপর আধিপত্য বজায় রাখে। সেই ধারাবাহিকতারই প্রতিফলন দেখা যায় ফাইনালেও।

গত শুক্রবার শুরু হওয়া এই টুর্নামেন্টে ১২টি দল অংশ নেয়। এটি স্বীকৃত কোনো ক্রিকেট নয়। প্রতি দলে খেলোয়াড় থাকে ৬ জন।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version