Close Menu
ভয়েস অফ বাংলাদেশ

    Subscribe to Updates

    Get the latest creative news from FooBar about art, design and business.

    What's Hot

    ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

    নভেম্বর ৯, ২০২৬

    পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

    নভেম্বর ৯, ২০২৬

    ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

    নভেম্বর ৯, ২০২৬
    Facebook X (Twitter) Instagram
    , 
    Facebook X (Twitter) YouTube RSS
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • বিশেষ সংবাদ
    • জাতীয়
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • সারাদেশ
      • ঢাকা বিভাগ
      • চট্টগ্রাম বিভাগ
      • রাজশাহী বিভাগ
      • খুলনা বিভাগ
      • সিলেট বিভাগ
      • বরিশাল বিভাগ
      • রংপুর বিভাগ
      • ময়মনসিংহ বিভাগ
    • অপরাধ ও দুর্ণীতি
    • সম্পাদকীয়
      • উপ- সম্পাদকীয়
      • সাক্ষাৎকার
      • চিঠি
      • পাঠক কলাম
      • মুক্তচিন্তা
    • আরও
      • ভাষা ৫২ ও মুক্তিযুদ্ধ ৭১, জুলাই ২৪
      • মতামত
      • খেলাধুলা
      • বাণিজ্য
      • বিনোদন
      • প্রবাস ও প্রবাসী
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • আইন আদালত
      • শিক্ষা ও ক্যাম্পাস
      • চাকুরী
      • ধর্মীয় সংবাদ
      • কৃষি ও প্রকৃতি
      • জীবনযাপন
      • স্বাস্থ্য সংবাদ
      • অডিও ও ভিডিও সংবাদ
      • রিপোর্টার্স ডায়েরি
      • ভালবাসার গল্প
      • ভাইরাল নিউজ
      • কার্টুন
    • আমাদের পরিবার
      • প্রকাশক
      • সম্পাদকবৃন্দ
      • উপদেষ্টা মন্ডলী
      • বিভাগীয় সম্পাদকবৃন্দ
      • স্টাফ রিপোর্টার
      • জেলা প্রতিনিধি
      • উপজেলা প্রতিনিধি
    ভয়েস অফ বাংলাদেশ
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি
    প্রচ্ছদ»সারাদেশ»জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

    জন্ম-মৃত্যু নিবন্ধনে হয়রানি বন্ধ ও দ্রুত সেবা নিশ্চিত করা হবে: প্রতিমন্ত্রী

    0 Views

    সাধারণ মানুষ যাতে কোনো হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

    আজ সোমবার জাতীয় সংসদে সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩০ এর সদস্য আরিফা সুলতানার এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান।

    প্রতিমন্ত্রী বলেন, আমাদের ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও জেলা প্রশাসকের কার্যালয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কাজ করছেন। তবে কিছু ক্ষেত্রে সার্ভারের সমস্যার কারণে কাজ করতে দেরি হয়।

    প্রতিমন্ত্রী বলেন, মাঠপর্যায়ের কিছু কর্মকর্তা-কর্মচারীকে ঢাকায় এনে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় নির্দেশনা দেয়া হবে। এর মাধ্যমে সেবার মান বাড়ানো হবে, যাতে সাধারণ মানুষ হয়রানির শিকার না হন এবং দ্রুত জন্ম ও মৃত্যু নিবন্ধন করতে পারেন। এজন্য মন্ত্রণালয় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

    সংসদ সদস্য আরিফা সুলতানার তারকা চিহ্নিত অপর এক প্রশ্নের জবাবে পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের পক্ষে প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান ভোটার নিবন্ধনকালে ব্যক্তি প্রদত্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে ও বায়োমেট্রিক গ্রহণ, যাচাই, তথ্য প্রদানকারী কর্তৃক সঠিকতা নিশ্চিত করার পর জাতীয় পরিচয়পত্র ইস্যু করা হয়।

    মাধ্যমিক সনদে বর্ণিত তথ্যের সঠিকতা যাচাইপূর্বক জাতীয় পরিচয়পত্র সংশোধন করা হয়। তবে শিক্ষাগত যোগ্যতা উর্ধ্ব থেকে নিম্নতর এবং মাধ্যমিক সনদে লিপিবদ্ধ নাম, পিতা-মাতার নাম ভিন্নভাবে সংশোধন, জন্ম তারিখ পরিবর্তন এর ক্ষেত্রে ব্যক্তি হলফনামা দাখিল করে থাকেন বলে তিনি জানান।

    বর্তমানে সংশোধনী আবেদন বাতিলের কারণ নথিতে ও সিস্টেমে লিপিবদ্ধ করা হয় উল্লেখ করে তিনি বলেন, আবেদনকারীর মোবাইল ফোনে ‘বাতিল’ এসএমএস প্রেরণ করা হয়। এছাড়া সংশ্লিষ্ট নাগরিক তার জাতীয় পরিচয়পত্র সংশোধন সংক্রান্ত আবেদনের অবস্থা ১০৫-এ কল করে জানতে পারেন।

    এছাড়া সংশোধনী আবেদন বাতিলের সুনির্দিষ্ট কারণ আবেদনকারীকে মোবাইল এসএমএস প্রেরণের মাধ্যমে অবহিত করার জন্য সিস্টেম আপগ্রেডেশনের কার্যক্রম চলমান রয়েছে বলেও প্রতিমন্ত্রী জানান।

    নিউজটি শেয়ার করুন .

    Facebook Twitter Pinterest LinkedIn Tumblr WhatsApp Email

    আপলোডকারীর তথ্য
    admin
    • Website

    এ ক্যাটাগরির আরো নিউজ

    ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান’ পরিদর্শন করলেন জুবাইদা রহমান

    নভেম্বর ৯, ২০২৬

    চলন্ত ট্রেনের দরজায় দাঁড়িয়ে ছিলেন, ছিটকে পড়ে যাত্রীর মৃত্যু

    নভেম্বর ৯, ২০২৬

    নওগাঁয় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২

    নভেম্বর ৯, ২০২৬

    কুষ্টিয়ায় দিনে দুপুরে স্কুল ছাত্রীকে ছুরিকাঘাত

    নভেম্বর ৯, ২০২৬

    আগামী বছর থেকে সর্বোচ্চ করদাতাদের সম্মাননা দেবে রাসিক : প্রশাসক

    নভেম্বর ৯, ২০২৬

    গাজীপুরে সিলিন্ডার রি-টেস্টিং সেন্টারে আগুনে দগ্ধ আহাদের অবস্থা আশঙ্কাজনক

    নভেম্বর ৫, ২০২৬
    Leave A Reply Cancel Reply

    • সর্বশেষ সংবাদ
    • জনপ্রিয় সংবাদ

    ঢাকা দক্ষিণ বিএনপির নতুন আহ্বায়ক আবদুস সালাম, সদস্য সচিব রবিন

    পাসপোর্ট লাগবে না আপা, খাঁচায় আসতে হবে: আসিফ মাহমুদ

    ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় ১২ দলীয় জোটের নিন্দা ও প্রতিবাদ

    প্রবাসীদের শুধু রেমিট্যান্স পাঠানোর যন্ত্র হিসেবে দেখার সুযোগ নেই: মঞ্জু

    জেলা ‘গ্রাম্য গানবাজনা’ নিজ এলাকায় বন্ধের নির্দেশ দিলেন হুইপ জি কে গউছ

    প্রকাশকঃ এনামুল হাফিজ
    সম্পাদকঃ আব্দুল কাদের

    কর্পোরেট অফিসঃ টিএমসি বিল্ডিং, ৫২, নিউ ইস্কাটন রোড, ঢাকা-১০০০

    সম্পাদকীয় কার্যালয়ঃ রহমান ম্যানশন, ৪র্থ তলা, ৬৯ দক্ষিণ যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪

    +৮৮০২, +৮৮ ০১৭০৭০০৯০০৫

    voiceofbd.editor@gmail.com

    www.voiceofbd24.com

    ২০২৬ © ভয়েস অব বাংলাদেশ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
    • প্রচ্ছদ
    • আমাদের পরিবার
    • উপদেষ্টা মন্ডলী
    • জেলা প্রতিনিধি
    • বিভাগীয় সম্পাদকবৃন্দ
    • সম্পাদকবৃন্দ
    • স্টাফ রিপোর্টার
    • উপজেলা প্রতিনিধি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Powered by
    ►
    Necessary cookies enable essential site features like secure log-ins and consent preference adjustments. They do not store personal data.
    None
    ►
    Functional cookies support features like content sharing on social media, collecting feedback, and enabling third-party tools.
    None
    ►
    Analytical cookies track visitor interactions, providing insights on metrics like visitor count, bounce rate, and traffic sources.
    None
    ►
    Advertisement cookies deliver personalized ads based on your previous visits and analyze the effectiveness of ad campaigns.
    None
    ►
    Unclassified cookies are cookies that we are in the process of classifying, together with the providers of individual cookies.
    None
    Powered by