ফুটবল মানেই শুধু একটি খেলা নয়! এটি এখানকার মানুষের আবেগ, সংস্কৃতি ও জীবনের অংশ। স্টেডিয়ামের গ্যালারি থেকে শুরু করে পাড়ার ছোট্ট মাঠ সবখানেই ফুটবলের প্রতি ভালোবাসার উপস্থিতি চোখে পড়ে। আর এই ফুটবলপ্রেমের ভেতরেই নতুন প্রজন্মের অনেক শিশুর কাছে নেইমার হয়ে উঠেছেন বিশেষ এক অনুপ্রেরণার নাম।

ব্রাজিলের বিভিন্ন স্টেডিয়ামে ফুটবল কভার করতে গিয়ে বিষয়টি কাছ থেকে দেখার সুযোগ হয়েছে আমার। মাঠে নেইমারের উপস্থিতি, তাঁকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাস এবং শিশু-কিশোরদের আগ্রহ সব মিলিয়ে বোঝা যায়, একজন ফুটবলারের জনপ্রিয়তা কখনো কখনো তাঁর খেলার পরিসংখ্যানের বাইরেও বিস্তৃত হয়।

নেইমারকে ঘিরে এই ভালোবাসার পেছনে রয়েছে তাঁর ফুটবলশৈলী, অসাধারণ ড্রিবলিং, সৃজনশীলতা এবং মাঠে দর্শকদের আনন্দ দেওয়ার ক্ষমতা। নতুন প্রজন্মের কাছে তিনি কেবল একজন তারকা নন! অনেকের কাছে তিনি সেই ফুটবলার, যাঁকে দেখে তারাও একদিন বড় মঞ্চে খেলার স্বপ্ন দেখে।

একজন ফটোসাংবাদিক হিসেবে মাঠের বাইরের এই গল্পগুলোও আমার কাছে সমান গুরুত্বপূর্ণ। কারণ ফুটবল শুধু গোল, জয় কিংবা পরাজয়ের গল্প নয়; ফুটবল মানুষের আবেগ, প্রজন্মের স্বপ্ন এবং ভালোবাসারও গল্প।

ব্রাজিলের মাটিতে দাঁড়িয়ে নেইমারকে ঘিরে এই আবেগ কাছ থেকে দেখলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে! একজন ফুটবলার মাঠে নিজের পারফরম্যান্স দিয়ে পরিচিতি পান, কিন্তু মানুষের হৃদয়ে জায়গা করে নেন আরও অনেক বড় কিছু দিয়ে।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version