৩৫তম জাতীয় সাঁতার, ডাইভিং ও ওয়াটার পোলো প্রতিযোগিতার দ্বিতীয় দিনে হলো ৯টি রেকর্ড। মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে  সাঁতারের ১৩টি ইভেন্টের মধ্যে ৮টিতে এবং ডাইভিংয়ের ১টিতে হয় জাতীয় রেকর্ড। টুর্নামেন্টে দুই দিন মিলিয়ে ১৩টি জাতীয় রেকর্ড হলো। দ্বিতীয় দিন শেষে ২০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জসহ মোট ৪১টি পদক নিয়ে শীর্ষে রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। অন্যদিকে বাংলাদেশ সেনাবাহিনী ৭টি স্বর্ণ, ১৪টি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জ নিয়ে দ্বিতীয় এবং বিকেএসপি ১টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এছাড়া কিশোরগঞ্জের নিকলী সুইমিং ক্লাব পেয়েছে ১টি ব্রোঞ্জ।

প্রতিযোগিতার দ্বিতীয় দিনে পুরুষদের ৮০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর মো. আসিফ রেজা (০৯:০৫.৯০) প্রথম হন। মহিলাদের ১৫০০ মিটার ফ্রিস্টাইলে সেনাবাহিনীর মোছা: জুই আক্তার ২০:০৮.৯০ সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন (পূর্বের রেকর্ড ২০:২৬.০৬)। মহিলাদের ২০০ মিটার ব্রেস্টস্ট্রোকে সেনাবাহিনীর ইরফানা খাতুন ০২:৪৫.৪০ সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে সেরা হন (পূর্বের রেকর্ড ০২:৪৯.৭৫)। পুরুষদের ৫০ মিটার বাটারফ্লাইয়ে নৌবাহিনীর সামিউল ইসলাম রাফি ২৪.৯৮ সেকেন্ড সময় নিয়ে নিজের রেকর্ড নিজেই ভেঙে নতুন রেকর্ড গড়েন (পূর্বের রেকর্ড ২৫.১৫)। মহিলাদের ১০০ মিটার ফ্রিস্টাইলে নৌবাহিনীর ফাতিহা মাহতাব মাইশা ০১:০৩.৪৪ সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে সোনা জেতেন (পূর্বের রেকর্ড ০১:০৩.৯০)। এছাড়া মহিলাদের ২০০ মিটার ব্যাকস্ট্রোকে ফাতিহা মাহতাব মাইশা ০২:৩৮.৪০ সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন (পূর্বের রেকর্ড ০২:৪০.৪১)। ৪ গুণ ১০০ মিটার মিক্সড মিডলে রিলেতে নৌবাহিনীর দল (সামিউল, ইসলাম, মুক্তা, মাইশা) ০৪:২০.৩৬ সময় নিয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে প্রথম স্থান অর্জন করে (পূর্বের রেকর্ড ০৪:২৪.৫৫)। আর ডাইভিংয়ের মহিলাদের ৩ মিটার স্প্রিংবোর্ডে নৌবাহিনীর অর্পা দাস ১২৭.৪২ পয়েন্ট পেয়ে নতুন জাতীয় রেকর্ড গড়ে স্বর্ণপদক অর্জন করেন (পূর্বের রেকর্ড ১০৯.৩)।

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version