ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করার পেছনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুক্তির সমালোচনা করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি বেড়েছে। ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র ছিল না। তার প্রশাসনের সঙ্গে ২০১৫ সালে তেহরানের স্বাক্ষরিত চুক্তির মাধ্যমে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে নির্বাচনী প্রচার জোরদার হয়েছে। এরই মধ্যে আটলান্টার উপকণ্ঠে জর্জিয়া অঙ্গরাজ্যের মরো শহরে এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন ওবামা। ইরানের বিরুদ্ধে যুদ্ধের সমালোচনা করে ওবামা বলেন, ‘আমাকে কোনো ক্ষেপণাস্ত্র ছুড়তে হয়নি। আমি কূটনীতির পথে এগিয়েছিলাম।’

যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের নিরাপত্তাঝুঁকি বেড়েছে মন্তব্য করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের মিত্র দেশগুলো ও সামরিক ঘাঁটিগুলোতে হামলা হয়েছে। প্রাণ হারিয়েছেন মার্কিন নাগরিকেরা। আহত হয়েছেন শত শত মার্কিন নাগরিক। আমাদের ক্ষেপণাস্ত্রের মজুত কমে গেছে, যা আমাদের আরও ঝুঁকির মুখে ফেলেছে। আর এখন হরমুজ প্রণালির ওপর কার্যত ভেটো দেওয়ার ক্ষমতা পেয়েছে ইরান। এ কারণেই তেলের দাম বেড়েছে।’

নিউজটি শেয়ার করুন .

আপলোডকারীর তথ্য
Leave A Reply

Exit mobile version